ফাইভজির কাছে ফোরজি আবর্জনা!

১৭ মে, ২০১৯ ০০:০২  
আমরা প্রায় সকলেই জেনেছি, ফাইভজি ইন্টারনেট খুবই দ্রুতগতির। তবে কতোটা দ্রুতগতির সেটা কল্পনা করতে পারেন? এখনও যেহেতু স্বল্পসংখ্যক লোক ফাইভজির সেবা ব্যবহার করতে পেরেছেন, তাই এটি কতোটা দ্রুতগতির সেটা অনুমান করা কঠিন। তবে ভেরিজনের জর্জ এল করোনিওস টুইটারে একটি ভিডিও প্রকাশ করেছেন। যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে উঠেছে। ভিডিওতে দেখানো হয়েছে স্যামসাং গ্যালাক্সি এস১০ ৫জি ফোনে ভেরিজনের নতুন ফাইভজি নেটওয়ার্কে কতোটা ডাউনলোড গতি পাওয়া যায়। যে ফলাফল এসেছে তা সত্যিই অবাক করে। এমনকি ইন্টারনেট গতি পরিমাপ করার অ্যাপ স্পিডটেস্ট এই গতিকে সঠিকভাবে ভিজ্যুয়ালাইজ করতে পারেনি। ফাইভজির এই গতি ছিলো ১০০০ মেগাবিটস পার সেকেন্ডেরও বেশি! একই পদ্ধতিতে যেখানে আমাদের ওয়াইফাই নেটওয়ার্ক ১০০ এমবিপিএস গতি পেরোতে পারে না। ফাইভজির এই গতির তুলনায় ফোরজির গতিকে আবর্জনা হিসেবে তুলনা করেছেন অনেকেই। এটা সত্যিই অবাক করে যে কল্পনার গতি এখন বাস্তবে দেখা যাচ্ছে। ডিবিটেক/বিএমটি